সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতে ফুরফুরার পীর কেনো কালো ব্যাজ পরে ঈদের নামাজ পড়তে বললেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গের সুপরিচিত ফুরফুরা দরগার পীর মাওলানা তোহা সিদ্দিকী রাজ্যের মুসলমানদের কালো ব্যাজ পরে ঈদের নামাজ পড়ার আহবান জানিয়েছেন।

অনেকদিন ধরে দাবী করা সত্ত্বেও ঈদের সময়ে দুই দিন ছুটি  নাদেয়ায় তার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ পরার আহবান জানিয়েছেন তিনি।

তবে রাজ্যের অনেক মুসলিম সংগঠন বলছে যে তোহা সিদ্দিকীর দাবীর সঙ্গে একমত হলেও খুশীর ঈদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানানোর পক্ষপাতী নন তারা।

মাওলানা সিদ্দিকী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে দাবী করে আসছি যে ঈদের দিন অন্তত দু'দিন করে ছুটি দেওয়া হোক। তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। অথচ হিন্দু ভাইয়েরা না চাইতেই দূর্গাপূজো, কালীপূজো বা ছটপূজোয় লম্বা ছুটি পাচ্ছেন। উনাদের ছুটি দেওয়া হচ্ছে সেটা স্বাগত, আমরা খুশি। কিন্তু মুসলমানদের উৎসবের ছুটি কেন একদিন করে বাড়িয়ে দেওয়া হচ্ছে না ‘

তিনি আরো বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ আর কোরবানি ঈদ। বহু মুসলমান বাইরে কাজ করেন, তবে ঈদের সময়ে বাড়ি ফেরেন। একদিনের মধ্যেই তাঁদের উৎসবের ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরতে হয়।

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লি

তিনি বলেন, ‘আমার সব ভক্তদের বলবো, বাংলার সব মুসলমান ভাইদেরও বলবো, আপনারা কালো ব্যাজ পড়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়ুন’।

তবে রাজ্যের মন্ত্রী ও জামিয়াত-এ উলেমা-এ হিন্দের নেতা মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, ‘ঈদের দিনে কালো ব্যাজ পড়ার ডাক দেওয়াটা দায়িত্বহীনতার পরিচয়। এতে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। আর শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেই ঈদে একদিনই ছুটি থাকে ‘

মন্ত্রী আরও বলেন, ‘বরং মমতা ব্যানার্জী গত বছর ঈদের দু'দিন ছুটি দিয়েছিলেন। আবেদন করলে পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু তার বদলে যদি খুশীর ঈদের দিন কেউ কালো ব্যাজ পড়ার কথা বলেন, তাহলে দায়িত্বহীনতার পরিচয় ছাড়া আর কী বলব একে?’

সূত্র : বিবিসি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ