সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

হাজরে আসওয়াদে ২৪ ঘন্টায় ২৪ জন প্রহরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কাবা শরীফের অন্যতম আকর্ষণ ইবরাহিম আ. এর স্মৃতি বিজড়িত হজরে আসওয়াদ। কাবা গৃহের পূর্বকোণে স্থাপিত আসওয়াদ তথা কলো পাথরে চুমু দিয়ে হাজীরা ও ওমরাহকারী মুসলিমরা অশেষ প্রশান্তি অর্জন করেন।

প্রতিদিন ২৪ ঘন্টায় এই পাথর পাহারা দেন ২৪ জন প্রহরী। অর্থাৎ প্রতি ঘন্টায় পরিবর্তন হয় প্রহরীর। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন হজরে আসওয়াদ ও এর আশপাশে সমবেত হওয়া অগণিত মুসলিমের দিকে। একটিবারের জন্য হজরে আসওয়াদ স্পর্শ করা বা এতে চুমু খাওয়ার জন্য মুসলিমরা তীব্র আকাঙ্ঘা নিয়ে ছুটে যান।

সৌদি অনলাইন গেজেটের এক খবরে বলা হয়েছে, দিন-রাত ২৪ ঘন্টা পাহারা দেয়া হয় হজরে আসওয়াদ। এ জন্য দায়িত্ব দেয়া হয়েছে ২৪ জন প্রহরীকে। তাদের প্রতিজন এক ঘন্টা করে এসব দায়িত্ব তত্ত্বাবধান করেন। এই এক ঘন্টা সংশ্লিষ্ট প্রহরী হজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে থাকেন। তিনি আগত মুসলিমদের দিকে দৃষ্টি রাখেন।

গ্রান্ড মসজিদের পুলিশের মুখপাত্র মেহর সামিহ আল সুলামি বলেছেন, হজরে আসওয়াদে যেসব প্রহরীকে নিয়োগ দেয়া হয়েছে তাদের অনেক রকম কাজ। তারা মুসল্লিদের নিরাপত্তা দেখাশোনা করেন। হজরে আসওয়াদে সঠিকভাবে চুমু খেতে হবে কিভাবে তা দেখিয়ে দেন। যারা হজরে আসওয়াদে চুমু খেতে চান তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়ার দায়িত্বও তার

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ