সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বজয়ী হাফেজ তারিকুলকে উপহার দিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এএসএম মাহমুদ হাসান: বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ তারিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই হাফেজকে তিনি কিছু ঈদ উপহারও দিয়েছেন।

রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা ও ঈদ উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মুশাররফ হোসেনসহ ওলামা দলের নেতৃবৃন্দ।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১০৩ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ১৩ বছর বয়সী বাংলাদেশি হাফেজ মুহাম্মদ তারিকুল ইসলাম।

আল মামজার দুবাই সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে বৃহস্পতিবার ( ১৫জুন) আল-কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহীম বু মুলহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কাছ থেকে প্রাই ৬০ লাখ টাকা প্রাইজ মানি নেন মুহাম্মদ তারিকুল ইসলাম।

বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ