বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বনানীর ধর্ষণ মামলায় পাঁচজনের বিরুেদ্ধে অভিযোগ গ্রহণ: শুনানি ৯ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে বনানীর হোটেল রেইনট্রি দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সফিউল আজম  অভিযোগপত্রটি গ্রহণ করেন। একইসঙ্গে বিচারক আগামী ৯ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে দেয়া চার্জশিটে ধর্ষণ ঘটনার সঙ্গে অভিযুক্তরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। চার্জশিটে সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি তিনজন ধর্ষণে সহায়তা করেছেন। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৮ মার্চ বনানীতে ঝালকাটির রাজাপুর আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের মালিকানাধীন দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে আটক রেখে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার ৪০ দিন পর ৬ মে ওই দুই ছাত্রী বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা গ্রহণে গড়িমসি করায় ভারপ্রাপ্ত উপ-কমিশনার মানস কুমার পোদ্দার ও বনানী থানার ওসি ফরমান আলীর বিরুদ্ধে পুলিশ একটি তদন্ত করে।
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের জেরার মুখে পড়ে দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও ম্যানেজার ক্রাঙ্ক ফরগেট মামলা দায়ের পরপর পুলিশ পর্যায়ক্রমে পাঁচ আসামিকে গ্রেফতার করে রিমাণ্ডে নেয়। এদের মধ্যে ধর্ষণের কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন সাফাত আহমেদ ও নাঈম আশরাফ।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ