সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা

ইফতারের সময় ইসরায়েল সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসরাইলি সেনারা অধিকৃত জেরুজালেম আল-কুদসে চার ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। কথিত ছুরিকাঘাত করার অভিযোগে এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। পার্সটুডে

শুক্রবার দামেস্ক গেটের কাছে এসব হতভাগ্য ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়। অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের পুরনো শহরে প্রবেশের অন্যতম প্রধান দরজা হচ্ছে এই দামেস্ক গেট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা হঠাৎ করে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মসজিদের মাইক থেকে যখন মাগরিবের আজান ভেসে আসছিল তখন এই নির্বিচার গুলিবর্ষণ করা হয়। মুসলমানরা রমজান মাসে মাগরিবের আজান শুনে ইফতার করে থাকেন।

এ ঘটনায় একজন ইসরাইলি নারী সেনা ও দুই বসতি স্থাপনকারী ইহুদিবাদী আহত হয়েছে বলে জানা গেছে।

২০১৫ সালের আগস্ট থেকে ইহুদিবাদী সেনারা মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করে দেয়। তখন থেকে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত প্রায় দুই বছরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

‘তুমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, তাই ছেড়ে দিচ্ছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ