বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্ক সিটির ফ্রেসমেডোস্থ আলীবাবা রেষ্টুরেন্টে গত ১২ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা প্রবাসের বাংলাদেশী কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে কমিউনিটি সাংবাদিকতায় পেশাদারীত্ব জোরদার করার পাশাপাশি সাংবাকিদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা আর পেশাদারীত্বে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ না থাকলে সেই সাংবাদিকতা জনকল্যাণ বয়ে আনবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক এবং টাইম টিভি’র সিইও আবু তাহের, সাবেক সভাপতি ও বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব ও টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র সফররত ফরিদপুরের ছারছীনার মেঝো পীর মওলানা শাহ মোহাম্মদ সাঈফুল্লাহ সিদ্দিকী।

প্রেসক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান ও সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের স্বাগত জানান এবং পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডà¦