বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সাভারে পালাতক এক আসামীর বাড়িতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ। পুলিশের হাতকড়াসহ ওই আসামী পালিয়ে যাওয়ার পর তাকে ধরার জন্য আসামীর বাড়িতেই অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, গত শুক্রবার ভোররাতে ‘সন্ত্রাসী’ ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সময় আল-আমিন পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিনের সহযোগী ইসমাইল মারা যায়।

এরপর ৩৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক আসামি আল আমিনকে ধরতে গতকাল বুধবার রাত ৮টা থেকে  তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অস্থায়ী এই ক্যাম্পে দিনে-রাতে ১৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সোহেল আল মামুন বলেন, ‘সন্ত্রাসী ও ভূমি দস্যু আল-আমিনের বিরুদ্ধে থানায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তাঁকে ধরতে ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাঁর বাড়ির সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে।এ ছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

এদিকে স্থানীয়রা জানান, পুলিশ ক্যাম্প বসানোর পর আল-আমিনের তিন ভাই ও বাবা-মা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ