বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবির ডায়েরি থেকে জিয়ার নাম বাদ, ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিত ডায়েরি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়া হয়েছে এবার।

এ উপলক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

বুধবার বেলা ১২টায় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে এ আনন্দ মিছিল করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের টেন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাহিনুর রহমান বলেন, 'জিয়াউর রহমান ছিল পাকিস্তানের দালাল। তার নাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে থাকতে পারে না।'

বক্তৃতাকালে তিনি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের বিশৃঙ্খলা করতে দেখা মাত্রই প্রতিহত করতেও নেতাকর্মীদের নির্দেশ দেন।

মিছিল ও সমাবেশে সালাহউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল, সিদ্দিকী আরাফাতসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ