মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামী লেখক ফোরামের ইফতার ও সাহিত্য সভা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ইফতার ও সাহিত্য সভা আগামী ১৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

রাজধানীর কাকরাইলের ছুন ঝি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়েছে। এতে শতাধিক লেখক-সাহিত্যিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

কাতার প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন আল নূর কালচারাল সেন্টার এই আয়োজনে সহযোগিতা করছে।

ইফতার মাহফিলে সাম্প্রতিক সময়ে ইন্তেকাল করা লেখক আলেমদের মাগফেরাত এবং অসুস্থ আলেমদের জন্য বিশেষ দোয়া করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা করে। সারা দেশের দুই শতাধিক লেখক এই সংগঠনের সদস্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম রয়েছে।

ইসলামী লেখক ফোরামের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবর সম্পাদক মুনীর