মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

সংকীর্ণ অন্তর নিয়ে সমাজ বিপ্লব সম্ভব নয়: ড. আ ফ ম খালিদ হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ৯/৬/১৭ইং রোজ শুত্রুবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর হালিশহর থানা শাখার আয়োজনে বাইতুল করিম কমপ্লেক্সে অডিটোরিয়ামে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন পূর্ব এশিয়ার অন্যতম আলেমে দীন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। অধ্যাপক ওমর গণি এম এইচ কলেজ।

প্রধান আলোচকের বক্তব্যে ড. আ ফ ম খালিদ বলেন, সংকীর্ণ অন্তর নিয়ে কখনোই সমাজ বিপ্লব সম্ভব নয়। এজন্য উদার মন মানসিকতা নিয়ে ইসলামী আদর্শনির্ভর একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ।

তিনি বলেন, ছাত্রদেরকে অবশ্য একাডেমিক শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা.নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল মুসলীমিন ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি মাওলানা সাহেদুল ইসলাম।

থানা সভাপতি মুহা.নাজমুল ইসলামের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা.আব্দুর রহিমের এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদদের মাঝে আরো উপস্থিত ছিলেন,  চট্টগ্রাস্থ প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসাইন। সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, যুব আন্দোলন মহানগরের সহ-সভাপতি মাইন উদ্দিন জামসেদ, শাখা সাবেক সভাপতি কবি ছাখাওয়াত আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ মুজাহিদ কমিটি,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী যুব আন্দোলন হালিশহর থানা নেতৃবৃন্দ।

এসএস/