মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রৌমারী সীমান্তে দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত থেকে নজরুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশিসহ দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বিএসএফের হাতে আটক বাংলাদেশির বাড়ি রৌমারী উপজেলার শোলমারী এলাকায়। অপর ব্যক্তির নাম আলম মিয়া (৩০)। তার বাড়ি ভারতে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সকালে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের পাশের এলাকা দিয়ে বাংলাদেশি যুবক নজরুল ইসলাম ও ভারতীয় নাগরিক আলম মিয়া গরু আনতে যায়। এসময় দুই যুবককে সীমান্তে দেখে ভারতের ৫৭ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়।

রৌমারী সীমান্তের দায়িত্বরত জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/