মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রাজশাহীতে ফিতরা সর্বনিম্ন ৫০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে নির্ধারিত হয়েছে আলাদা ফিতরা। এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (৮ জুন রাজশাহী জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলীর সভাপতিত্বে ফিতরা নির্ধারণ বৈঠকে রাজশাহীর জন্য আলাদা এ ফিতরা নির্ধারণ হয়।

সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দিন ও বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হাসান আক্তারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, মুফতি,মুহাদ্দিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩০ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে কিশমিশ বা খেঁজুরের দাম ধরেও ফিতরা আদায় করা যাবে। রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেঁজুর অথবা সমপরিমাণ কিশমিশের মূল্যে ফিতরা আদায় করা যাবে। এ হিসেবে কিশমিশের দাম প্রতি কেজি ২৬০ টাকা ধরে ৮৫৮ টাকা অথবা খেঁজুর প্রতিকেজি ২০০ টাকা ধরে ৬৬০ টাকা সর্বোচ্চ ফিতরা আদায় করা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ