মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরববিশ্বের ৫৯ ব্যক্তি এবং ১২টি প্রতিষ্ঠানকে সন্ত্রাসী আখ্যা দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরববিশ্বের ৫৯জন ব্যক্তি এবং ১২টি প্রতিষ্ঠানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদিআরব।

এসব ব্যক্তির মধ্যে কাতার, সৌদিআরব, আরব আমিরাত, মিশর, লিবিয়া, কুয়েত এবং বাহরাইনের নাগরিক রয়েছেন। এঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কাতারে বসবাসরত মিশরীয় বংশোদ্ভুত প্রখ্যাত আলেম ও পন্ডিত আল্লামা ইউসুফ আলকারজাভি।

তাঁর নাম রয়েছে তালিকার ১৯ নম্বরে। বাকিদের কেউ আলেম, কেউ লেখক, কেউ বিশ্লেষক, কেউ সমাজকর্মী এবং অন্যান্য পেশার অধিকারী। আর যে ১২টি প্রতিষ্ঠানকে জঙ্গি ও সন্ত্রাসীদের তালিকায় উল্লেখ করা হয়েছে, এর মধ্যে কাতারের তিনটি সেবাসংস্থা রয়েছে: কাতার চ্যারিটি, ঈদ চ্যারিটি এবং রাফ।

আছে কাতার স্বেচ্ছাসেবক কেন্দ্র, কাতারের একটি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানসহ বাহরাইন ও লিবিয়ার অন্যান্য কয়েকটি সংগঠন।

এখন প্রশ্ন হচ্ছে, জঙ্গিবাদের কোন সংজ্ঞা সামনে রেখে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করলো সৌদি-আমিরাত-বাহরাইন এবং মিশর! উত্তর যা-ই হোক, কোনো সন্দেহ নেই, এই সংজ্ঞা আর ইসরাইলের ভাষায় জঙ্গিবাদের সংজ্ঞা দাঁড়ি-কমাসহ একই সংজ্ঞা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ