বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদের আগেই ৩৮তম বিসিএসের সার্কুলার, আসছে বড় ধরনের পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিসিএসের অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

এছাড়াও সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে ২০০ নম্বরের যে পরীক্ষা হয়, তাতে ৫০ নম্বর থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে। পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই হবে। শিক্ষার্থীরাও যে কোনো একমাধ্যমে উত্তর লিখতে পারবে।

বিসিএস পরীক্ষার উত্তরপত্র দু’জন পরীক্ষক মূল্যায়ন করবেন।

আসন্ন ৩৮তম বিসিএস পরীক্ষায়ই নতুন এই নিয়ম প্রবর্তন করা হবে। এছাড়া আবেদন পর্ব থেকে শুরু করে খাতা মূল্যায়ন পর্যন্ত আরও বেশকিছু পরিবর্তন আসছে।

এদিকে ঈদুল ফিতরের আগেই ৩৮তম বিসিএসের সার্কুলার দেয়ার প্রক্রিয়া চলছে।

গত ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাডারের ২হাজার ৪২ পদে প্রার্থী নিয়োগের কথা রয়েছে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার একটি বৈঠকে বিসিএসে পরীক্ষা পদ্ধতিতে কিছু বিষয় সংযোজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ৩৮তম বিসিএস থেকে এসব নতুন দিক যুক্ত করা হবে। ঈদের আগে এই বিসিএসের সার্কুলার দেয়ার চিন্তাভাবনা আছে।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ