বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোযা অবস্থায় স্ত্রীর কথা কল্পনা করে বীর্যপাত হলে রোযার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোজা অবস্থায় অনেকসময় স্ত্রীর কথা কল্পনা করে অনেকের বীর্যপাত ঘটে যায়। রোজা অবস্থায় এরকম হলে রোজাদারের কী করণীয় সে সম্পর্কে  অনেরই কোনো ধারণা নেই।

স্ত্রী সহবাস কিংবা হাতের কোন ক্রিয়া কর্ম বা হস্তমৈথুন করা ছাড়াই শুধুমাত্র  স্ত্রীর কথা কল্পনা করার দ্বারা বীর্যপাত হয়ে গেলে রোজা ভেঙ্গে যাবে কিনা বা ভেঙ্গে গেলে কী করণীয়? চলুন তার সঠিক সমাধান জেনে নেই...

بسم الله الرحمن الرحيم

হাতের কোন ক্রিয়া কর্ম বা হস্তমৈথুন করা ছাড়াই শুধু কল্পনা করার দ্বারা বীর্যপাত হলে রোযা ভাঙ্গবে না। তবে রোযা অবস্থায় এমনটি করা খুবই গর্হিত ও গোনাহের কাজ। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক।

তবে যদি সাথে হস্তমৈথুন করে, তাহলে রোযা ভেঙ্গে যাবে। পরে শুধু কাযা করতে হবে। কাফফারা লাগবে না।

عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، قَالَ: سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ، عَنْ رَجُلٍ نَظَرَ إِلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ فَأَمْنَى مِنْ شَهْوَتِهَا، هَلْ يُفْطِرُ؟ قَالَ: «لَا، وَيُتِمُّ صَوْمَهُ

হযরত জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে,কোন ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে। ফলে তার বীর্যপাত ঘটেছে তার রোযা কি ভেঙ্গে গেছে? তিনি বললেন, ‘না। সে রোযা পূর্ণ করবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬-২৫৯, হাদীস নং-৯৪৮০]

وَقَالَ جَابِرُ بْنُ زَيْدٍ: «إِنْ نَظَرَ فَأَمْنَى يُتِمُّ صَوْمَهُ

হযরত জাবের বিন জায়েদ রহঃ বলেছেন, যদি নারীদের দিকে তাকানোর কারণে বীর্যপাত হলেও রোযা পূর্ণ করবে। [সহীহ বুখারী-১/২৫৮]

সুত্র: ahlehaqmedia.com

রাতে সহবাসের পর গোসল না করে সেহেরি খেলে কি রোজা হবে?

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ