সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

‘স্টাইলিশ’ দাড়ির ওপর নিষেধাজ্ঞা; প্রমাণ পেলে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: বন্ধ হল ‘স্টাইলিশ’ দাড়ির ফ্যাশন। দাড়ি কোনও রকম নকশা করে কাটলে সেলুন দোকানদারের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান জেলা প্রশাসনের।

গত ২৯ মে এই নির্দেশ জারি করেছেন খারান জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ বকসি। সেলুন দোকানদারদের কড়া নির্দেশ, দাড়ি কাটতে হবে নিয়ম মেনে। এ ক্ষেত্রে কোনও রকম ফ্যাশনের আশ্রয় নেওয়া চলবে না।

কারণ, তা ধর্মীয় নীতির পরিপন্থী। নতুন নিয়ম না মানলে প্রচুর পরিমাণ জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশনামায়। নির্দেশনামার প্রতিলিপি ডেপুটি কমিশনার ও জেলার পুলিশ আধিকারিক সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজদি বলেছেন, এলাকার এক ধর্মীয় গুরু স্টাইলিশ দাড়ি নিয়ে আপত্তি তুলে অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ।

সম্প্রতি বেলুচিস্তানের ওরমারাতেও একই ধরনের নির্দেশ জারি হয়েছিল।

দাড়ি রাখতে না দিলে চাকরি ছেড়ে অন্য কাজ খুঁজুন: দারুল উলুম দেওবন্দের ফতোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ