বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এইচএসসিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তিতে মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

রোববার রাত ১২টা ১ মিনিটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘোষণা অনুযায়ী প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

আশফাকুস সালেহীন আরও জানান, মনোনীত শিক্ষার্থীদের তালিকা কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd/) থেকে জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস দিয়েও মনোনিত শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এ শিক্ষা কর্মকর্তা।

তিন জানান, আদেনকারীদের মধ্যে ৯৫ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, বাকিরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।

এদিকে কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, “মনোনীত আবেদনকারীদের আগামী ৮ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা টেলিটক, শিওর ক্যাশ অথবা রকেটের মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় মনোনয়ন ও ভর্তির আবেদন বাতিল হবে।”

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ