মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

জার্মানিতে হামলার আশঙ্কায় গানের কনসার্ট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের একটি গানের কনসার্টে হামলার পর আতঙ্কে রয়েছে জার্মানি। দেশটি সন্ত্রাসী হামলার আশঙ্কায় জনপ্রিয় সংগীত উৎসব রক অ্যাম রিং আয়োজন করেছে।

দেশটির পশ্চিমাঞ্চলের রিনেলান্দ-পালাতিনেত রাজ্যের নুয়েরবার্গ শহরে শুক্রবারথেকে তিন দিনব্যাপী ওই সংগীত উৎসব আয়োজনের কথা ছিল।

কনসার্টটির প্রথম দিনের আয়োজন বাতিলের বিষয়ে আয়োজকরা সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশ তাদের অনুষ্ঠানটির আয়োজন বন্ধ করার পরামর্শ দিয়েছে। গত মাসে যুক্তরাজ্যর ম্যানচেস্টারে একটি কনসার্টে ২২ প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জার্মান পুলিশ এই সতর্কতা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৮৫ হাজার দর্শকের অংশগ্রহণে কনসার্টটিতে জার্মানির জনপ্রিয় রক ব্যান্ড রামেস্টেইনের সংগীত পরিবেশনের কথা ছিল।

গত বছর একই অনুষ্ঠানের আয়োজন বানচাল হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেবার ঘূর্ণিঝড়ে ৩০ জন আহত হয়েছিল, যাদের অনেককেই হাসপাতালে নিতে হয়েছে।

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ