সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

মন্দিরে ৪০০ জন মুসলিমের জন্য ইফতারের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গরুর গোশত কেনা সন্দেহের কারণে যে দেশে মুসলিমকে হত্যা করা হয় সেখানে রমজান উপলক্ষ্যে সম্প্রীতির খবর পাওয়া গেল। মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করল ভারতের কেরালার এক মন্দির।

কেরালার মলপ্পুরমের লক্ষ্মী নরসিমহা মুর্তি বিষ্ণু মন্দির কর্তৃপক্ষ এই অভিনব ইফতারের আয়োজন করে।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছে। চলবে ৪ জুলাই পর্যন্ত। প্রায় ৪০০ জন ইসলাম ধর্মাবলম্বীর পাশাপাশি ১০০ জন ভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্যযোগ্য বিষয়, মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত ভেট্টিচিরায় অবস্থিত এই মন্দিরের সংস্কারের জন্য প্রায় ৩০০ মুসলিম পরিবার মুক্তহস্তে দান করেছে।

মন্দির কমিটির সম্পাদক পি টি মোহনন জানিয়েছেন, "ধর্মীয় সম্প্রীতির আবহে বড় হয়েছি আমরা। মানবিকতাই আমাদের মূলমন্ত্র, ধর্ম নয়। প্রত্যেকেরই নিজের ধর্ম অনুসরণ করার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হব না। অন্য ধর্মের মানুষের প্রতি সৌহাদ্রতা কেন দেখাব না?"

তবে এত মানুষকে একসঙ্গে ইফতারি করানোর মতো জায়গা ছিল না মন্দিরের। তাই মন্দিরের পাশেই এক শিক্ষকের মাস্টারের বাড়িতেই সবাইকে ইফতারি দেওয়া হয়। সাধ্য-সহ একাধিক মালয়ালি নিরামিষ খাবার ছিল সেই ইফতারিতে।

মোহনন আরও জানিয়েছেন, এই ইফতারে অংশগ্রহণ করার জন্য কারও মনে সংশয় ছিল না। প্রত্যেক পরিবারকে আগে থেকেই নিমন্ত্রণ জানানো হয়। কিন্তু ধারণার চেয়ে বেশি মানুষ এই অভিনব ইফতারে অংশগ্রহণ করেন।

হিন্দু থেকে গোপনে মুসলিম হওয়ার পর যেভাবে রোজা রাখতেন অপু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ