বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

হিন্দু থেকে গোপনে মুসলিম হওয়ার পর যেভাবে রোজা রাখতেন অপু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: শাকিব খানকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন অপু বিশ্বাস। নাম পল্টে রাখেন অপু ইসলাম খান। রমজান উপলক্ষ্যে এক মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে আমি বিয়ের পর থেকেই রোজা রাখি। এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদতও আয়ত্ব করতে থাকি ধীরে ধীরে।

অপু বলেন, মুসলিম হবার পর থেকে আমার মধ্যে ইসলাম নিয়ে অনেক বেশি কৌতূহল কাজ করতো। বিয়ের পর থেকেই আমি ইসলাম ধর্মের সকল বিষয় নিজে থেকে শিখতে শুরু করি। খুঁটিনাটি বিষয় আস্তে আস্তে জানার চেষ্টা করি। কিভাবে অজু করতে হয়, নামাজ পড়তে হয়ে, রোজা রাখতে হয় সবকিছু আয়ত্ত করতে থাকি। বই পড়েও আমার এক আত্মীয়ের সাহায্য নিয়ে সবকিছু শিখেছি।

অপু এখন নিয়মিত রোজা রাখেন। খুব বেশি সমস্যা না হলে রোজা ভাঙেন না। তিনি বলেন, বিয়ের প্রথম বছর রোজার বিষয়টা বুঝতে সময় লেগেছিল। তাই প্রথম বছর রোজা রাখতে পারিনি। তবে বিয়ের এক বছর পর থেকে আমি নিয়মিত রোজা রাখি। সবগুলো না রাখতে পারলেও প্রতি বছর ২০টার উপর রোজা রাখার চেষ্টা করি।

রোজা রাখতে অপু বিশ্বাসের তেমন সমস্যা হয় না। কারণ, হিন্দু ধর্মের নিয়মানুসারে তিনি আগে নিয়মিত উপোস করতেন। তাই স্বাভাবিকভাবেই অপু রোজা রাখতে পারেন। সাধারণত শুটিংয়ের কাজে বাইরে না থাকলে শাকিব-অপু একসঙ্গেই সাহরি ও ইফতার করেন। অপু বলনে, আমি সবসময় সাহরি রেডি করে বসে থাকি। কিন্তু শাকিব ঘুম থেকে উঠতে দেরি করে। অনেক সময় টাইম না পাওয়ায় এক গ্লাস দুধ অথবা আম খেয়েই সে সাহরি করে।

শুটিংয়ের সময় রোজা

রোজা নিয়ে তারকা এই দম্পতির রয়েছে বেশকিছু মজার অভিজ্ঞতা। যেহেতু অপুর ইসলাম ধর্ম গ্রহণ করা এবং বিয়ের ব্যাপারটা আগে গোপন ছিল, তাই শুটিংয়ের সময় অপুর রোজা রাখতে বেশ সমস্যাই হতো। অপুর ভাষ্যে, রোজার সময় শুটিং থাকলে আমাকে একটু সমস্যায় পড়তে হতো। কারণ, সেটে একটু পরপর প্রডাকশনের লোকেরা খাবার নিয়ে আসতো। আর আমি নানা টালবাহানা করে তাদের ফিরিয়ে দিতাম। কিন্তু বলতে পারতাম না আমি রোজা।

একবার শুটিং সেটে দারুণ একটা মজার ঘটনা ঘটেছিল।সেখানে আমার একটা সিকোয়েন্স ছিল যেটাতে আমাকে খাবার খেতে হবে। কিন্তু তখন আমি রোজা। সিকোয়েন্সটাতে শাকিবও ছিল। সুমন ভাই যখন আমাকে শট বুঝিয়ে দিচ্ছিলেন তখন শাকিব বলে উঠলো, সুমন এখন খাবার খাচ্ছে এটা কি আর দেখানো লাগে? খাচ্ছে এমন সিকোয়েন্স না নিয়ে, খেতে গিয়ে হাত থেকে খাবার পড়ে গেল সেটা নাও। সেটা বেশি ভালো হবে। ওর কথা শুনে আমি খুব হেসেছিলাম। শাকিব আমার রোজার কথা গোপন রাখতে সিকোয়েন্স পাল্টে দিল। পড়ে শাকিবের কথা মতোই শুটিং হলো।

বিশ্বের সবচেয়ে বড় এবং ছোট রোজা যেখানে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ