মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদভানির বিরুদ্ধে আদালতের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মুরুলি মনোহর যোশিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সে প্রেক্ষিতে মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালত তারা উপস্থিত হন। সেখানে তারা দাবি করেন, বাবরি মসজিদ ভাঙার জন্য তারা কোনো ষড়যন্ত্র করেননি।

বাবরি মসজিদ মামলা: আদভানিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রুল জারি
তবে আদালত তাদের মামলা খারিজের আবেদন নাকচ করে দেন। এই আদালতে শিগগিরই আদভানিদের বিরুদ্ধে বিচার শুরু হবে। সিবিআই আদালতকে দুই বছরের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালতের দৈনিক শুনানিতে তাদের হাজির থাকতে হবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ