বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নতুন জিপিএ-৫ পেয়েছে ৪৬৯ পাস ৫২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে পাঁচ শিক্ষাবোর্ডে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯৬ জন এবং ফেল থেকে পাস হয়েছে ৫২৫ জন।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল থেকে দেখা যায়, শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেই নতুন করে এক হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। এ নিয়ে বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৭৫১ জনে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আবেদন করেছিল। এর আগে ৪ মে ফল প্রকাশের দিন জিপিএ-৫ পেয়েছিল ৪৯ হাজার ৪৮১ জন।

মাদ্রাসা বোর্ডে মোট ২৬৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, বিভিন্ন গ্রেডে জিপিএ বেড়েছে ৯৬ জনের, ফেল থেকে পাস করেছে ১২০ জন।

সিলেট বোর্ডে ২৩৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে মোট ১৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৫৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৪৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ বছর মোট ৫৫ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ