মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

এবার বাংলাদেশে মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ষণ, গণধর্ষণ। বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ কিংবা ভাই তার আপন বোনকে ধর্ষণ যেন ভারতের নিত্যনৈমত্তিক ঘটনা। এবার তেমনই এক ঘটনা ঘটলো বাংলাদেশের মদারীপুরে।

মাদারীপুর সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুনিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলাও করেছেন।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, মেয়েটির ওপর একাধিকবার তার বাবা নির্যাতন চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির মাতুব্বর এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি জানান, মেয়েটিকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। তার স্ত্রী বাধা দিয়েও পারেননি; বরং নির্যাতনের মাত্রা বেড়েছিল।

কুনিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, এ ঘটনা ন্যক্কারজনক। ভাষায় প্রকাশ করার মতো নয়। নির্যাতনকারীর শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। গতকাল বাড়িতে ফিরে এলে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসএস/