মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

এবার মিন্দানাওতে খেলাফত কায়েম করতে চায় আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের মুসলিম অধ্যুষিত শহর মারাবিতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের লড়াইয়ে নিহত জঙ্গিদের মধ্যে বিদেশিরাও রয়েছে।

গত কয়েক দিনের লড়াইয়ে ইন্দোনেশীয় ও মালয়েশীয় নাগরিকসহ অন্তত ছয়জন জঙ্গি নিহত হয়েছে। শহরটিতে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ অভিযানে অ্যাটাক হেলিকপ্টার ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকার স্বীকার করেছে, স্থানীয় জঙ্গিরা আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করছে। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘তারা মিন্দানাওকে আইএস খেলাফতের একটি অংশ বানাতে চায়।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেখানে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠীর নেতা এবং একজন শীর্ষ জঙ্গি ইসনিলন হাপিলনকে ধরতে সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। তারপরই মারওয়াইতে লড়াই শুরু হয়।

দেশটির সলিসিটর জেনারেল জোসে ক্যালিডা জানিয়েছেন, আইএস এই ইসনিলন হাপিলনকেই ফিলিপাইনে তাদের শীর্ষ নেতা নিয়োগ করেছে। তাকে ধরতে সেনাবাহিনীর অভিযান যখন ব্যর্থ হয়, তখন বহু সশস্ত্র ব্যক্তি মারওয়াই শহরের রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, মিন্দানাও দ্বীপে বহুদিন ধরেই বেশ কিছু মুসলিম বিদ্রোহী গ্রুপ স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।

আবার ভাঙল খেলাফত আন্দোলন! নেপথ্যে কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ