মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন। ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয়। এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে। পরীক্ষার খাতায় এমনটিই লিখেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে  ২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে ২০১৭ সালের এইচএসসির পদার্থ বিজ্ঞান ২য় পত্রের অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় পরীক্ষককে উদ্দেশ্য করে ওই পরীক্ষার্থী আরো লিখেছেন, 'স্যার A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে GPA এর উপর ৮০ নাম্বার পাব না। '

তবে ছবিটি কতটুকু সত্য তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে খাতার ওপর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ছাপানো অক্ষরে লেখা রয়েছে।

লেখাটি হুবহু তুলে ধরা হল -‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন। ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয়। এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে। আমরা ঘাড়ও ঘুরাতে পারি না। খাতা নিয়ে নেয়। এ কেমন বিচার। কুমিল্লার পোলাপানেরা always বাঁশ খাবে। এটা জাতি মেনে নিবে না। কুমিল্লা আমার বালের প্রশ্ন করে। বোতল খেয়ে প্রশ্ন করে। সহজ তো দূরে থাক পড়তেও পারি না। স্যার A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে GPA এর উপর ৮০ নাম্বার পাব না। ফলে মেধাবীদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দয়া করেন স্যার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ