বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চারবারের মুখ্যমন্ত্রী জেলে বসে পাশ করলেন উচ্চমাধ্যমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ওমপ্রকাশ চৌতালা। বয়স ৮২ বছর। ভারতের হারিয়ানা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী। তিনি এখনো উচ্চমাধ্যমিক পাশ করেন নি। এখন জেলে থেকে তিনি পাশ করলেন উচ্চমাধ্যমিক।
আর তার শাস্তিও হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে। তিন হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করেছিলেন তিনি। সেই নিয়োগে জালিয়াতির দায়ে তার কারাদণ্ড হয়েছিল।
দিল্লির তিহার জেলে সাজা খাটছেন তিনি।
৮২ বছর বয়সে গিয়ে এখন জেল থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি। হরিয়ানা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে ওমপ্রকাশ চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন, জেলে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরীতে যান। জেল আধিকারিকদের বলে নিজের পছন্দের বইপত্র আনাবার ব্যবস্থাও করেন।
১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে হরিয়ানায় ৩২০৬ শিক্ষককে নিয়োগ করা হয়েছিল নথিপত্র জাল করে।
উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম কেটে দিয়ে নিয়োগ তালিকায় ঘুষ নিয়ে অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই মামলাতেই ওম প্রকাশ চৌতালা সহ আরও ৫৪ জনকে আদালত দোষী সাব্যস্ত করে।
সূত্র :  বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ