মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বমানের আরবী ম্যাগাজিন প্রকাশ হচ্ছে বাংলাদেশ থেকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু: বাংলাদেশে আরবী ভাষা চর্চার উন্নতি সাধন এবং আরবী ভাষার মাধ্যমে ইসলামী সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ এবং প্রখ্যাত আলিয়া, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রথম বাংলাদেশে অনলাইন ভিত্তিক সম্পূর্ণ আরবী ভাষায় বিশ্বমানের মাসিক আরবী ম্যাগাজিন প্রকাশিত হয়েছে।

বাংলাদেশে আরবী ভাষার দক্ষ চর্চা এবং ইসলামী সংস্কৃতির সাথে সমন্বয় রেখে আরবী ভাষাকে নতুন প্রজন্মের নিকট আলাদাভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশে ১ম অনলাইন আরবী মাজাল্লা (ম্যাগাজিন) যাত্রা শুরু করে المجلة العربية (The Arabic Magazine) নামে। জানুয়ারি মাস থেকেই এর অনলাইন সংস্করণ প্রকাশ হলেও অনলাইনের বাইরের পাঠকদের চাহিদার প্রয়োজন মিটাতে ম্যাগাজিনের প্রিন্ট কপিও বাজারে পাওয়া যাচ্ছে
আরবী মাজাল্লা (ম্যাগাজিন) المجلة العربية (The arabic magazine) এর লেখক হিসেবে রয়েছেন বিভিন্ন কওমী, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তরুণ মেধাবী শিক্ষার্থীরা।

আল মাজাল্লাতুল আরাবিয়্যা নামক ম্যাগাজিনটির সম্পাদক হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান শরীফ এবং সহকারী সম্পাদক হিসাবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুহাইর ফোরকান, ঢাবিতে ২০১৬-১৭ সন শিক্ষাবর্ষে খ ইউনিটে প্রথম হওয়া আবদুল্লাহ মজুমদার, কায়রো বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষার্থী ফাতিমা বিনতে রিফাই।

এছাড়াও সম্পাদনা পর্ষদে রয়েছেন রাবি মোহাম্মদ নামক একজন সিরিয়ান সাংবাদিক। মাসিক এই ম্যাগাজিনের পরিচালনার প্রধান দায়িত্বে আছেন ঢাবির আরবী বিভাগের ইমরান মাহমুদ, জামেয়া আজহার মিশরের মুমিনূল ইসলাম আজহারী সহ আরো অনেক।

দেশের প্রথম অনলাইন ম্যাগাজিনের পৃষ্ঠপোষক হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড: ইউসুফ, ম্যাগাজিনটির প্রধান উপদেষ্টা হিসাবে আছেন ও আই সি এর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড: আবদুল্লাহ আল মারুফ , আরো আছেন সউদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটির অধ্যাপক ড: খালেদ আবদুল্লাহ, আহমদ হাসান চৌধুরী, সহকাà¦