মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আওয়ামী লীগে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটির চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।

তিনি দাবি করেছেন, ইতোমধ্যেই এ নিয়ে জোটের প্রধান দল আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলোচনা করা হয়েছে। সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর প্রত্যাশা শিগগিরই ক্ষমতাসীন জোটের শরিক হিসেবে নাম লেখাবেন তারা।

তবে ১৪ দলীয় জোটের শরিক দলের নেতারা বিষয়টি  নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘আমরা ১৪ দলীয় জোটে যাচ্ছি। ইতোমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জোটের সমন্বয়ক মো. নাসিমের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে, বৈঠক হয়েছে। শিগগিরই  আনুষ্ঠানিকভাবে যোগ দেব।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই।’

তবে ক্ষমতাসীন দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, ‘ধর্মভিত্তিক দলগুলোকে পৃথক জোট গঠনের পরামর্শ দেব আমরা। এক্ষেত্রে ইসলামিক ফ্রন্টের ১৪ দলীয় জোটে শরিক হওয়ার সম্ভাবনা কম।’

এ ব্যাপারে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল বলেন, ‘ফ্রন্ট ১৪ দলে আসবে, এ নিয়ে জোটে কোনো আলোচনা হয়নি। আমরা জানি না। তাদের জোটে নেওয়া হলে নিশ্চয় শরিকদের মতও চাওয়া হবে।’

কয়েকটি রাজনৈতিক দল সূত্রে জানা গেছে, নির্বাচনে আগে জোট গঠনের বিষয়ে দলগুলো মরিয়া হয়ে ওঠে। এক্ষেত্রে ধর্মভিত্তিক একাধিক দল চায় আওয়ামী লীগের জোটে যোগ দিতে। যদিও ক্ষমতাসীনরা মনে করে, নির্বাচনি কৌশলের স্বার্থেই ধর্মভিত্তিক দলগুলোর পৃথক জোট করা প্রয়োজন। এ কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় ঐক্যজোটে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছে।

ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘আমরা এরশাদের জোটে যাব না। ১৪ দলীয় জোটেই যাব। ওই জোটে ইসলামি ফ্রন্ট যাবে বলে শুনেছি।’

উল্লেখ্য, ১৯৯৮ সালের শেষের দিকে বিকল্প রাজনৈতিক জোট হিসেবে বাম গণতান্ত্রিক ফ্রন্টের ৭টি দলের সঙ্গে চারটি দল মিলে ১১ দলীয় জোট গঠিত হয়। ২০০৪ সালে ৯ দফা দাবিতে ১১ দল, আওয়ামী লীগ, ন্যাপ (মোজাফফর) ও জাসদ মিলে একসঙ্গে কর্মসূচি পালন শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ দলীয় জোট গঠিত হয়। পরে ২০১৪ সালের নির্বাচনের আগে বাংলাদেশ তরিকত ফেডারেশন যোগ দেয় এই জোটে।

ইসলামি জোট নিয়ে এরশাদের দৌড়ঝাপ: যারা যাচ্ছে, যারা যাচ্ছে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ