মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাজী মু'তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের খ্যাতনামা শায়খুল হাদীসদের অন্যতম, প্রথিতযশা আলেমে দীন, আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. এর স্মরণে বর্ধিত কলেবরে স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া।

গত ১৩ এপ্রিল বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন হয় । উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়া মালিবাগের প্রায় তিন শতাধিক ফুযালায়ে কেরাম ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে দশটায় কারী আবদুর রহমান সফওয়ানের তিলাওয়াতের মধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয় মসজিদের দুতলায়। চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। জোহরের পর আপ্যায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কাজী সহেব রহ. এর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন বক্তাগণ। তারা বলেন, কাজী সাহেব রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ পরহেযগার আলেম। তাঁর মতো বিজ্ঞ আলেম এ যুগে দুর্লভ। উন্নত আখলাক, সদা হাস্যোজ্বল আচরণ, স্বচ্ছ ও আন্তরিক চলাফেরা তাঁকে নিয়ে গিয়েছিলো উনন্ন উচ্চতায়। তাঁর শুদ্ধ ভাষা, সুস্পষ্ট উচ্চারণ, হৃদয়গ্রাহী উপস্থাপনা অল্পতেই শ্রোতাদের মনযোগ কেড়ে নিতো।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের সবচেয়ে প্রিয়। তাঁর দরসের বৈশিষ্ট্য ছিলো আলাদা। ছাত্ররা তাঁর দরসে বসার জন্য উদগ্রীব হয়ে থাকতো সবসময়। মুফতি আবদুস সালাম বলেন, তাঁর দরসে হাদীসের মজলিস ছিলো মুগ্ধতার এক জান্নাতি আবহ। তাঁর প্রদত্ত হাদীসে নববীর ব্যাখ্যা-বিশ্লেষণে শরীর মন শীতল হয়ে উঠত। তাঁর দরসে হাদীসে বসে মুগ্ধতার সরোবরে আবগাহন করে শ্রোতা হারিয়ে যেতেন কোনো এক তেপান্তরে। তাঁর মুখনিঃসৃত হাদীসের ব্যাখ্যা শুনে অকপটেই মন বলে উঠত এর বাইরে কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্য নয়।' এছাড়া আরো অনেকেই এই মহান সাধকের আদর-শাসনের কথা বলেন।এসময় প্রিয় উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মালিবাগ জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি আনোয়ার শাহ সাহেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা আব্দুল আখিরসহ আরও অনেকে। আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. ছিলেন দেশে