বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি স্বীকৃতিতে অবদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংবর্ধিত হচ্ছেন ৫ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের দুইশ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাধারা কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচ আলেমকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আলেমরা।

মঙ্গলবার আওয়ার ইসলামকে বিষয়টি জানিয়েছেন ঢাকার আম্বরশাহ জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাজহারুল ইসলাম।

সূত্র জানিয়েছে, সংবর্ধনার জন্য মনোনীত ব্যক্তিগণ হলেন,  আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা আবদুল কুদ্দুস, মুফতি রুহুল আমিন ও মাওলানা মাজহারুল ইসলাম।

আগামী ২২ মে শনিবার বিকাল ৩টায় ময়মনসিংহ টাউন হল মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ময়মনসিংহের সর্বস্তরের আলেম ওলামা।

সংবর্ধনা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক ময়মনসিংহ বড় মসজিদের খতীব হাফেজ মাওলানা আবদুল হক। সদস্য সচিব মাওলানা তাজুল ইসলাম কাসেমী।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বাহাসের যুগ পেরিয়ে টকশো এবং আমাদের প্রস্তুতি!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ