মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী হামদুল্লাহ

তথাকথিত সুন্নি সমাজ কওমি মাদরাসাকে সরকারি স্বীকৃতি প্রদানের প্রতিবাদ জানিয়েছে। সরকারের প্রতি বাষ্পীয় হুশিয়ারী উচ্চারণ করে ১৭ ও ১৮ তারিখ মানববন্ধন করার কথাও বলেছে তারা। তাদের এই প্রতিবাদের কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে মিডিয়াহীন সংবাদ সম্মেলনে।

১/ কওমিরা উগ্রপন্থী ও জঙ্গিবাদী।
২/ কওমিরা সরকারের আনুগত্য করেনি।
৩/ স্বীকৃতি প্রদানের ঘোষণায় জাতি স্তম্ভিত।

* তাদের সংবাদ সম্মেলনের নিউজ পড়ে এ তিনটি কারণের চেয়ে বেশি আর কিছু পাইনি। চিন্তা করে দেখুন, কতো বড় বাটপারের দল এরা! গত কয়েকদিন আগে বাম ঘরানার একটি অনুষ্ঠানে চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনারকে পেয়েছিলাম। সেখানে তার স্পষ্ট বক্তব্য ছিলো, 'দেশের কোন জঙ্গিবাদী কর্মকাণ্ডেই কওমি মাদরাসার সম্পৃক্ততা আমরা পাইনি।' খোঁজ নিলে দেখা যায়, ভার্সিটি বা বখাটে তরুণরাই এসব কাজে জড়িত।গুলশান হামলা ও শোলাকিয়ার হামলা সেটা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে।

এ ছাড়া নিকট এবং দূরবর্তি ইতিহাস ঘাটলে দেখা যায়, দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিতে বেধর্মীদের চেয়েও তথাকথিত সুন্নিরা তথা মাজারপূজারী বিদআতীরাই অধিক জড়িত। গত কয়েকদিন আগে সিলেটের ঘটনা এর জলন্ত প্রমাণ।

তারা বলেছে, উগ্রবাদীদেরকে সরকার পুরুস্কৃত করেছে। তাহলে নিশ্চয়ই এ সরকারের মাথা খারাপ বা সরকারও উগ্রবাদী কিংবা উগ্রবাদীদের সহযোগী! তাহলে এতোদিন এই উগ্রপন্থী সরকারের গোলামী কেন করেছেন? আপনারাও কি উগ্রপন্থী, আইমিন জঙ্গিবাদী?

* তাদের দ্বিতীয় পয়েন্ট ছিলো, কওমিরা সরকারের অনুগত নয়। সরকারের আনুগত্য বলতে তারা কী বোঝাতে চায়? রাষ্ট্রের সঠিক-ভুল যে কোন সিদ্ধান্তই মেনে নিতে হবে? তাহলে আমরা বলবো সুন্নিরাই সরকারের আনুগত্যশীল নয়। কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে, কওমি মাদরাসাকে সনদ দেয়া হবে, কিন্তু তারা তা মানতে চাইছে না।

যদি তাদের এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ সরকারের আনুগত্যে অন্তরায় না হয়, তাহলে ধর্মীয় স্বার্থে কওমি মাদরাসার অবস্থান কেন আনুগত্যের অন্তরায় হবে?

তারা যে কারণে, যে যুক্তিতে সরকারের বিরুদ্ধ