শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইফার উলামা মাশায়েখ মহাসম্মেলন: আমাদের কয়েকটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী

গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হয়ে গেল উলামা মাশায়েখ মহাসম্মেলন। মক্কা–মদীনার সম্মানিত মেহমান ও দেশের লক্ষাধিক ইমাম–আলেমের অংশগ্রহণে একটি যুগান্তকারী অনুষ্ঠানের আয়োজনের জন্য সংশ্লিষ্টরা ধন্যবাদ পেতেই পারে। তবে মহাসম্মেলনের পূর্বাপর পর্যালোচনা করলে কয়েকটি কথা না বললেই নয়, তেমনি কিছু কথা বলার জন্যই এ লেখা।

১. ৯০ ভাগ মুসলিমের এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে রয়েছে ইসলামের সুবাস। শহর–গ্রাম প্রতিটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে অজস্র মসজিদ–মাদরাসা ও আলেম–উলামা। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভুক্ত যে ১ লাখ ৬ হাজার আলেম অংশগ্রহণ করেছেন এর বাইরেও দেশে অসংখ্য ইমাম–আলেম রয়েছেন, স্বাধীনতার পর থেকে এই জনপদের মুসলমানদের ইমান–আমল সংরক্ষণ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যাদের অবদান উপস্থিত কারো থেকেই কম নয়। যারা সরকারি সুবিধা বঞ্চিত হওয়া সত্যেও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই উলামা মাশায়েখ মহাসম্মেলনের মত একটি অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে আমন্ত্রণ না করা নিঃসন্দেহে দায়িত্বশীলদের সংকীর্ণতার পরিচায়ক। দেশের প্রধান ধর্মীয় সংস্থা হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের জন্য এধরনের বিভাজনমূলক আচরণের পরিবর্তে ঐক্যের সেতুবন্ধনে এগিয়ে আসাই কল্যাণকর মনে করি।

২. বিশ্বজুড়ে ইসলামের উপর যে নানামুখী আগ্রাসন চলছে সে মুহূর্তে এমন একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে সরকার দেশ–বিদেশের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছে বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে ইসলামের পক্ষে অনেক কথা বলেছেন। আমরা চাই সরকারের এই বার্তা যেন শুধু মুখে নয়; কাজেও বাস্তবায়িত হয়। ইদানিং প্রশাসনের উচ্চপর্যায় থেকে যেভাবে ইমাম–খতিবদের নিয়ন্ত্রণ ও নযরদারির কথা শোনা যাচ্ছে ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগও নেয়া হয়েছে তা রীতিমত উদ্বেগের বিষয়।

দেশের অন্য পেশার কোনব্যক্তি অন্যায়ভাবে মারা গেলে সর্ব