মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে জঙ্গি আস্তানা; গ্রেফতার সাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokময়মনসিংহ সদরের কালীবাড়ী রোডে এবার একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে সেখান থেকে সাত যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বাড়িটি একজন আইনজীবীর। তার নাম আসিফ আনোয়ার মুরাদ। বাড়িটি পুরনো আমলের একটি টিনশেড বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহর পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মিডিয়াকে জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আজ বেলা ১২টা থেক ময়মনসিংহ সদরের ওই বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। পরে অভিযান পরিচালনা করে সেখান থেকে সাত যুবককে আটক করা হয়েছে। তারা সবাই 'ইসলামী রাষ্ট্র কায়েম' করার মিশন নিয়ে সেখানে একত্রিত হয়েছিলেন বলে স্বীকার করেছেন।

[মসজিদ-মন্দির-মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে পারবে সরকার]

বাড়িটির বিভিন্ন কক্ষ তল্লাশি করে বেশ কয়েক রকমের ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। ৫০ লাখ টাকা লেনদেনের একটি চেক-ও (আল আরাফাহ ইসলামী ব্যাংক এর) উদ্ধার করা হয়েছে বলে জানান নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ