সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

অনুপ্রাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কনসার্ট শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

onupras

শুক্রবার (৩১মার্চ) জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অ্যালবামদ্বয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ইসলামিক কনসার্টের আয়োজন করেছে সংগঠনটি।

গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইকলামীক প্রোগ্রামটি। কনসার্ট থেকে দুটি অ্যালবাম রিলিজ হবে বলে জানিয়েছেন অনুপ্রাসের মিডিয়া পরিচালক ইয়াসিন আহমাদ। অ্যালবাম দুটির নাম “কামলিওয়ালা” ও “লাল সবুজের পতাকা“।

তিনি বলেন, ইতিপূর্বে অনুপ্রাসের ৬টি অ্যালবাম রিলিজ হয়েছে যা দর্শকশ্রোতাদের মন জয় করেছে খুব সহজেই। ৩১ মার্চ যে দুটি অ্যালবাম রিলিজ হবে সেগুলোও দর্শকমহলের মন জয় করবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, আমরা (অনুপ্রাস) চেষ্টা করি আমাদের প্রতিটি আয়োজনকে একটু ভিন্য কিছু দিয়ে সাজাতে। আগামী ৩১মার্চও তার ব্যতিক্রম হবে না। অন্য সব আয়োজন থেকে এবার একটু বেশীই সাজানো হয়েছে। আনা হয়েছে নতুন কিছু। বলতে পারেন এবারের অনুষ্ঠানটি একটি ডিজিটাল রুপে স্বাজানো হয়েছে। এবারে প্রকাশ হতে যাওয়া কিশোর ও বড়দের মোট দুটি অ্যালবামও হয়েছে একেবারে অন্যরকম। হামদ, নাত, দেশাত্ব বোধক ও জাগরনী গংগীতে সাজানো হয়েছে অ্যালবাম দুটি। সব মিলিয়ে ভালো একটি আয়োজনের অপেক্ষা আর মাত্র একটি দিনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিম হেমায়েত উদ্দিন। সভাপতিত্ব করবেন অনুপ্রাসের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল আহাদ সালমান।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রেডিও টাচ ও দেশাল বিডি ডটকম।

আরআর