সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

'নাস্তিক চক্র হাফেজ্জী হুজুরের চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rafikul_islam_madaniআন্তর্জাতিক ওলামা সংস্থা নদওয়াতুল ওলামা আল-আলামিয়্যাহ এর চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী স্বাধীনতা বিরোধীদের তালিকায় উপমহাদেশের শীর্ষ বুযুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমীমুল ইহসান রহ. এর নাম অর্ন্তভুক্তিকরণ এবং সড়কের নামফলক থেকে তাদের নাম বাদ দেয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হযরত হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের মুসলমানদের আধ্যাত্মিক নেতা, দল-মতের উর্দ্ধে সকল শ্রেণী পেশার মানুষের পরম শ্রদ্ধার পাত্র। জীবনের পরন্ত বেলায় ১৯৮১ সালে খেলাফত কায়েমের লক্ষ্যে তওবার ডাক দিয়ে রাজনীতির ময়দানে পদার্পন তাকে ধর্মীয় নেতার পরিচয় ছাপিয়ে জাতীয় নেতায় পরিণত করে। ১৯৮৭সালে ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি রাজনীতির পাশাপাশি মসজিদ, মাদরাসায় আধ্যাত্মিক ও দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হল- আজকে বাংলাদেশে নাস্তিক চক্র স্বাধীনতা বিরোধেী তকমা লাগিয়ে হাফেজ্জী হুজুর রহ.-এর চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করছে।

মাওলানা মাদানী বলেন, হাফেজ্জী হুজুর রহ. ছিলেন দেশপ্রেমিক সত্যবাদী বীরপুরুষ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তানী হানাদারদের ‘জালেম’ উল্লেখ করে বক্তব্য দিয়ে মুক্তিসংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। এই অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে তাকে মরনোত্তর স্বাধীনতা পদকেও ভূষিত করা হয়।

তিনি বলেন, মুফতি আমিমুুল ইহসান রহ. ছিলেন বায়তুল মোকাররমের সাবেক খতিব, প্রখ্যাত আলেম ও বুযুর্গ ব্যক্তি। এদেশে ইসলামের প্রচার ও প্রসারে আমৃত্য খেদমত করে গেছেন। কিন্তু আজ স্বাধীনতার ৪৭ বছর পর আদালতে মিথ্যা রিট করে কুখ্যাত শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন গং শীর্ষ দুই বুযুর্গের সম্মানহানী করতে ওঠে পড়ে লেগেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিবৃতিতে