বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমরা শিক্ষার উন্নয়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina patআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সামাজিক নিরাপত্তামূলক কাজ করছি। শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা চাই, দেশ যেন আরো দ্রুত এগিয়ে যায় সেই লক্ষে কাজ করে যাচ্ছি।
আজ বিকেলে মাগুরায় সদ্য উদ্বোধিত মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শ্রীপুর ও মোহাম্মদপুরে ফায়ার সার্ভিস, স্থানীয় সরকারি কলেজের একাডেমিক ভবনসহ ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নয় বছরের মধ্যে এই প্রথম মাগুরা সফর করছেন। এর আগে ২০০৮ সালে তিনি নির্বাচনী প্রচারের জন্য সর্বশেষ মাগুরা সফর করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ