মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্মদ্রোহী পোস্টের বিরুদ্ধে ফেসবুকের সাহায্য চাইবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan_facebookবিবিসি এক রিপোর্টে জানিয়েছে, ধর্মনিন্দামূলক বিষয় নিয়ে পোস্টকারী পাকিস্তানিদের ব্যাপারে তদন্ত চালানো ও তাদের যাবতীয় তথ্য প্রদান করতে ফেসবুককে আহ্বান জানাবে তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু সম্পর্কে নজরদারি বাড়াতে ফেসবুক ইতোমধ্যে একটি দল প্রেরণে রাজি হয়েছে।

কারণ হিসেবে বলা হচ্ছে যে, ধর্মদ্রোহিতা পাকিস্তানে অত্যন্ত সংবেদনশীল ও মারাত্মক অপরাধমূলক ইস্যু।

তবে সমালোচকরা বলছেন, পাকিস্তানে ধর্মদ্রোহিতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু দেশটিতে প্রায়ই সংখ্যালঘুদের প্রতি অন্যায়ভাবে এর প্রয়োগ করা হয়ে থাকে।

এ সপ্তাহের গোঁড়ার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সামাজিক মাধ্যমে ধর্মহীন বিষয়বস্তুর উপর একটি সুদূরপ্রসারী কঠোর ব্যবস্থা আরোপের জন্য এতে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

দলীয় অফিসিয়াল টুইটার একাউন্টের একটি বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ধর্মদ্রোহিতা অমার্জনীয় অপরাধ। দেশটিতে ধর্মনিন্দাকারীকে যেকোনো শাস্তির জন্য সর্বদা তৈরী থাকারও হুশিয়ারী প্রদান করেন তিনি।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ