বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাওলানা খলিলুর রহমানের মৃত্যুতে ইসলামি ঐক্যজোটের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shokআওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি, ফরিদপুরের নন্দিত, আলেমেদীন মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, মাওলানা খলিলুর রহমান রহ. ছিলেন সৎ সাহসী বিজ্ঞ আলেম, মুহাদ্দেস ও রাজনীতিবিদ এবং ফরিদপুর হারুকান্দি মাহিমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ইসলাম বিরোধী এনজিও ও ইসলাম বিনাশী অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছেন।

মুফতি আমিনী রহ.-এর ডাকা সকল আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। হেফাজতের দুনিয়া কাপানো আন্দোলনে জেলা সেক্রেটারি হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ। তাঁর ইন্তেকালে ফরিদপুরের আলেম সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা এই প্রতিবাদী মরহুম আলেম বান্দাহকে রহমতের শীতল ছায়ায় আশ্রয় দিয়ে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

 -এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ