মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুয়াতেমালায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Fire

আওয়ার ইসলাম : ল্যাটিন আমেরিকার দেশ গুয়াতেমালায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ কন্যা শিশু প্রাণহানি হয়েছে। গুয়াতেমালা সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

গত বুধবার রাজধানী গুয়াতেমালা সিটির নিকটবর্তী সান জোসে পিনুলায় একটি সরকারি শিশু আশ্রমে অগ্নিকাণ্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু আশ্রমে শুধু কন্যা শিশুদের রাখা হতো।

পুলিশ জানিয়েছে, আশ্রমের আবাসিক সদস্যদের মাঝে দ্বন্ধের পর কোনো একজন বিছানা ও আসবাবে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ আরও জানায়, ধারণ ক্ষমতার অধিক শিশু রাখায় ভীড়ে প্রাণহানি বেশি ঘটেছে।

দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালস রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বলেছেন, ‘এ ঘটনা দেশ ও বিশ্ববাসীর জন্য লজ্জাজনক।

সূত্র : আল জাজিরা

-এআরকে