বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাভার স্থানান্তর না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্যানারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tenariআওয়ার ইসলাম : রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না হওয়া পর্যন্ত সকল ট্যানারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ট্যানারি কারখানাগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সকল ধরণের সেবা বিচ্ছিন্ন করারও নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়ে রায় দিয়েছিল। কিন্তু ঐ রায়ের পর এখনো ট্যানারিগুলো হাজারীবাগেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আবেদন দাখিল করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি 'বেলা'। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ