বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফুলপুরে মসজিদ উদ্বোধন ও ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur15এম এ মান্নান, ফুলপুর থেকে: পবিত্র জুমা’র নামাজ আদায়ের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের নলচাপড়া ‘ঈদগাহ মাঠ জামে মসজিদ’ গত শুক্রবার শুভ উদ্বোধন করা হয়।

ওয়েলফেয়ার এসোসিয়েশন’র অর্থায়নে নির্মিত এই মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের চীফ ইঞ্জিনিয়ার মনির উজ্জামান, শফিকুল ইসলাম শফিক, আবু বকর সিদ্দিক প্রমুখ।

ফুলপুরে ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ
আজ ৬ মার্চ ফুলপুরে ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় গরীব অসহায়দের মাঝে ফুলপুর সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে গতকাল আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা রুবায়দুর রহমান রানা, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, ফুলপুর উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি রাসেল আল মামুন ও আওয়ামী লীগ নেতা ওসমান গণি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ