বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাঁথিয়ায় বাসচাপায় মোয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়ায় বাসচাপায় আলহাজ তাহের আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাহের আলী উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত বাহের আলীর ছেলে ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন স্থানীয়দের বরাত দিয়ে জানান,  দুপুর  দেড়টার দিকে আলহাজ তাহের আলী পুটিগাড়া নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা অভিমুখী দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ