মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jnu-2মোঃ রুহুল আমিন খান, জবি, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের এম এ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও বি এ অনার্স ২০১৬-১৭১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জবি অডিটোরিয়ামে অনুুষ্ঠিত হয়েছে।

নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল অদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম ভূঁইয়া, শাহ মু নাদিমুর রশিদ ও কলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মাদ সেলিম।

ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার খায়রুল ইসলামের সঞ্চালনায় মূল আলোচনা পেশ করেন অধ্যাপক ড.আবুল কালাম আজাদ।

ড. আজাদ তার বক্তব্যে বলেন, শিক্ষার উদ্দেশ্য যেমন উদ্যোক্তা তৈরি করা, তেমন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মিলিয়ে উন্নত জাতি গঠন করাও শিক্ষার উদ্দেশ্য। একইভাবে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠন করা শিক্ষার উদ্দেশ্য। তিনি আরো বলেন, আমাদের শিক্ষানীতিতে বলা হয়েছে নৈতিকতার মূল উৎস ধর্ম। সুতরাং ইসলাম শিক্ষার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন সৎ ও দেশপ্রেমিক নাগরিক গঠন করা সম্ভব।

jnu

প্রধান অতিথির বক্তব্যে ড.মীজানুর রহমান বলেন, শুধু মসজিদের ইমামতির জন্যই ছাত্ররা ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করে না। বরং তারা ইসলাম ও আধুনিক তথ্য প্রযুক্তি সমন্বয় সাধন করে দেশ বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুতপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে তিনি নিউইয়র্ক পুলিশের কর্মরত ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন এক শিক্ষার্থীর কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের শুধু ইসলামের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের উপলব্ধি করতে ইসলাম ছাড়া তারা আর কি জানেন?

বিশেষ অতিথির বক্তৃতায় ড. সেলিম ভূঁইয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার কারণে নিজের ছোট মনে কর না। মনে রাখবে দুই লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৭০০ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে। তাদের মধ্যে তুমি একজন।

-এআরকে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ