বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকার স্বীকৃতি দিতে চায় নিজের স্বার্থে: মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juaer ahmod cowduryআওয়ার ইসলাম : কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী বলেছেন, দেওবন্দের আদলে স্বীকৃতি দিতে চাইলে কওমী মাদরাসা তা মেনে নেবে। গতকাল বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ ও বেফাকের সাবেক মহাসচিব আল্লামা আব্দুল জব্বার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার কওমী মাদরাসাকে স্বীকৃতি দিতে চায়। তবে তা সরকারের স্বার্থে কওমী মাদরাসার স্বার্থে নয়। দেওবন্দের আদলে স্বীকৃতি দিতে চাইলে আমরা তা মেনে নেব। অন্যথায় আমরা সরকারের স্বীকৃতি চাই না। সরকারের এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। বেফাককে নিয়ে কোনো রাজনীতি করা চলবে না।

মুফতি হাফেজ বশির আহমেদ ও মাওলানা নিয়াজুর রহমান নিজামের যৌথ পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, বেফাকের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক , মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা গোলাম কাদির, অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আমিমুল এহসান মাসুম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাবির আল হুদা চৌধুরী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ শাকির, মাওলানা মুফতি মহসিন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ।

সম্মেলনে অতিথিবৃন্দ বেফাকের ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মুমতাজ প্রাপ্ত ২৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। এ উপলক্ষে ৪৪ পৃষ্ঠার একটি সম্মেলন স্বারক প্রকাশ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ