বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘জনগণের হৃদয় থেকে হাফেজ্জী হুজুরের নাম মুছা যাবে না‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

raju_sylhetইমদাদ ফয়েজী; সিলেট: বেফাকুল মাদারিস এর সহসভাপতি, জামিয়া গহরপুর সিলেট এর প্রিন্সিপ্যাল হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেছেন, অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ-সুন্দর সংস্কৃতি চর্চার বিকল্প নেই। ভাষার মাসে সংস্কৃতির নামে যারা অপসংস্কৃতিতে দেশকে ভাসিয়ে দিতে মাথাচাড়া দিয়ে ওঠেছে, তাদের এদেশ থেকে তাড়াতে হতে হবে।

পাঠ্যপুস্তকে ইতিবাচক পরিবর্তনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এদেশের প্রতিটি গ্রামের সাথে আলেমদের হৃদয়ের সম্পর্ক। এমনকি গ্রাম-গঞ্জের সবুজ পরিবেশ, মনোরম হাওয়া, আর ধুলিকণার সাথে তাঁদের আত্মার আত্মীয়তা। সাইনবোর্ড থেকে হাফেজ্জি হুজুর রহ., মুফতি আমিমুল ইহসান রহ. এর নাম মুছে ফেললেও জনগণের হৃদয় থেকে উলামায়ে কেরামের নাম কখনও মুছা যাবে না।'

ইসলামি সাংস্কৃতিক ফোরাম শেরপুর, ওসমানীনগর এর কেরাত ও গজলসন্ধ্যায় শুক্রবার রাত ৯ ঘটিকায় উপর্যুক্ত কথাগুলো বলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়া কাসিমুল উলূম দরগাহ এর মুদাররিস হাফিজ মাওলানা জুনাইদ কিয়ামপুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর, রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল প্রমুখ।

তেলাওয়ায়াত করেন কারি মাওলানা আব্দুল মতীন, কারি জহিরুল হক, হাফিজ মাওলানা বেলাল আহমদ, কারি মশাহিদ শিকদার প্রমুখ।

হামদ, না'ত ও দেশাত্মবোধক ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ফয়েজ আহমদ শাহরুখ, ইসহাক আলমগির, আহমদ আব্দুল্লাহ, শালীন আহমদ, মামুনুর রশিদ মামুন, রাকিব আল হাসান, জাহেদ আহমদ প্রমুখ।

উপাস্থাপনায় ছিলেন মীম সুফিয়ান।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ