বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাহুবলে 'হাতেখড়ি'র সাংবাদিকতার কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hatekhariযুবাইর ইসহাক : সকাল দশটা। হলের ভিতর প্রায় ৪০ জন তরুণ অধীর অপেক্ষায় বসে আছেন। সবার হাতে খাতা কলম। কারো কাঁধে ব্যাগও। ওরা জড়ো হয়েছে দিনব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কমর্শালায় অংশ নেয়ার জন্য।

গতকাল ২৩ ফেব্রুয়ারি 'হাতিখড়ি' উধ্যোগে বাহুবল উপজেলার হলে একটি কমর্শালা অনুষ্ঠিত হয়।

সকাল এগারোটা সৈয়দ অানোয়ার আব্দুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে 'হাতেখড়ি' সম্পর্কে বক্তব্য রাখেন নিযামুদ্দীন মিসবাহ। তিনি উপস্থিত তরুণদের সামনে হাতেখড়ির সাধারণ জ্ঞান সম্পর্কে অালোচনা করেন ।

তারপর ফিচার ও কলামের উপর বক্তব্য দেন বাংলা নিউজ ২৪ ডট কম এর সিনিয়র নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ। অল্প সময়ে গুছানো বক্তব্য দ্বারা ফিচারের সম্পর্কে যথেষ্ট অবগত হন তরুণরা। তিনি সঙ্গে কিছু নোটও করে দেন।

অালোচনা করেন ঢাকা টাইমস এর যুগ্ম বার্তা সম্পাদক, জহির উদ্দির বাবর। তিনি মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

জহরের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বক্তব্য পেশ করেন অনুবাদক ও শিশুসাহিত্যিক, ইয়াহইয়া ইউসুফ নদভী। তিনি একজন অনুবাদকের বৈশিষ্ট্য ও অনুবাদের উপর অালোচনা করেন।

একটু পরই সালাম দিয়ে বক্তব্য শুরু করেন, কথাসাহিত্যিক, লেখক ও অনুবাদক , মুহাম্মদ যাইনুল আবেদীন। হাসামাখা মুখে করতে থাকেন আলোচনা। কীভাবে সাহিত্যে ঢুকতে হবে। কেন সাহিত্য করতে হবে। সাহিত্য কী? এসব বিষয় নিয়ে আলোচনা করেন অভিজ্ঞতার অালোকে। গতিশীল লেখা ও উপযুক্ত শব্দ দ্বারা এগিয়ে যাওয়ার জন্য বলেন তরুণদের। এছাড়াও নিয়মিত লেখা ও পড়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে বলেন।

কথা বলেন তরফ রত্ম সৈয়দ আব্দুল্লাহ। তিনি নিজের এলাকার ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখার কথা বলেন। মুহিউদ্দীন খাঁন সাহেবের কথা উল্লেখ করে ব্যথিত হন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রসাশন ও জেলা সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষের দিকে মাহফুজ তাহমিদের একটি কবিতার বইয়ের স্মারক উন্মোচন হয়।

এই অনুষ্ঠান ছিলো বাহুবলের প্রথম সাহিত্য ও সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠান। প্রবল আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন তরুণরা। এবং কিছু দিকনির্দেশনা নিয়ে ফিরেন সবাই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ