বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তিন শিশু হত্যার অভিযোগে বড় ভাই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rubel-jugantorনরসিংদী সদর উপজেলায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বড় ভাই রুবেল হোসেনকে (২২) আটক করা হয়েছে।

বুধবার সকালে বাড়ির পাশের জঙ্গলে পালিয়ে থাকা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে হত্যা করে রুবেল।

নিহতরা হল- আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)। এ সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় আতিকুর নামে তাদের আরেক ভাই।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে রাতে রুবেল হোসেন তার ছোট ভাই ইয়াসিন, বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সকালে স্থানীরা রুবেলকে ধরে পুলিশের হাতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন ওসি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ