মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে : হাসান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasan mahmudআওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আপনার বক্তব্য আদালতকে হুমকি দেয়ার মতো।
সেই সঙ্গে আপনারা নির্বাচনকালীন যে সহায়ক সরকারের দাবি করেছেন, সেটা কখনোই মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।
আজ সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। এটা আদালতকে হুমকি ও দেশের মানুষকে আবারো পেট্রোল বোমার ভয় দেখানো।
তিনি আরো বলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিচার করতে হয়। আমরাও চাই বেগম জিয়া বিচারে নির্দোষ প্রমাণিত হোক।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি ড্যানি সিডাক, সাধারণ সম্পাদক নাট্যজন ফাল্গুনী হামিদ প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ