বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409ইমদাদুল হক ফয়েজী, সিলেট প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন- ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়। আমরা শান্তি চাই। সরকারও শান্তি চায়। তাই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই।

তিনি আরোও বলেন, আমাদের ওয়াহাবি বলা হয়। লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা টুপি পরি বলেই কি আমাদের ওয়াহাবি বলা হয়? এসব বলা কি ঠিক? তাহলে কেনো আমাদের ওয়াহাবি বলা হচ্ছে? আজ সারা বিশ্বে শুধু অশান্তি, অশান্তি। এর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চললে অশান্তি থাকবে না।

তিনি ইসলামের যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।

খলিফায়ে মাদানী রাহ. আল্লামা মাওলানা আব্দুল গফফার মামরখানি রাহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ফয়জে-আম মুন্সিবাজার, জকিগঞ্জ এর বার্ষিক মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইকরা টিভি ইউ কে'র অন্যতম আলোচক মুফতি আব্দুল মুনতাকিম ও মাওলানা রেজাউল করিম জালালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনায়েদ আল হাবিব, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর শায়খুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, জামিয়া দরগাহপুর সুনামগঞ্জ এর শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান, মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা আব্দুর রহীম আল-মাদানী, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রব প্রমুখ।

জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, আমেরিকা প্রবাসী গিয়াস আহমদ মজুমদার।

-এআরকে

rokon_book


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ