বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খানকায় অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে ভাংচুর; আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khankaঅনৈসলামিক কার্যকলাপ হয় এমন অভিযোগে ভোলার দৌলতখান উপজেলায় হাক্কানী খানকা শরীফে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শুক্রবার একদল লোক খানকায় হামলা চালায়। হামলায় অন্তত অর্ধশত লোক আহত হন। এ সময় খানকা শরীফের রাজ হাঁসের খামারে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, খানকা শরীফে অনৈসলামিক কাজ হচ্ছে এমন অভিযোগ তুলে এটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার বিকালে ঘেরাও কর্মসূচির ডাক দেয় ঈমান আকিদা সংরক্ষণ কমিটি নামের একটি গ্রুপ।

“পুলিশ ঘেরাও কর্মসূচি করতে না দিলে পরে দেড় কিলোমিটার দূরে চালতাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেন।”

ওই সময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ইউএনও মো. কামাল হোসেন, তিনি নিজে (ওসি এনায়েত) এবং প্রশাসনের অন্য কর্মকর্তারা অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে তারা শান্তিপূর্ণবে সমাবেশ শেষ করেন।

এ ব্যাপারে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মিজানুর রহমান বলেন, হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নন। অতি উৎসাহী একটি চক্র এ কাজ করেছে।

অপরদিকে হাক্কানী খানকা শরীফের তত্ত্বাবধায়ক শাহ জোবায়ের হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই প্রতিষ্ঠানে অনৈসলামিক কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ